বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
রাজধানীর দারুস সালাম থানার রোজিনা পেট্রোল পাম্পের পেছনে এবং মিরপুর-১২ নম্বর এলাকায়
মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা
জানান, বিস্ফোরণের সময় কোনো মানুষ হতাহত হয়নি।
নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং হামলাকারীদের শনাক্তে উদ্যোগ নিয়েছে। পুলিশ বলেছে, ঘটনা পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক হতে
পারে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয় প্রশাসন আশেপাশের এলাকায় অতিরিক্ত টহল জোরদার করেছে এবং জনগণকে অপ্রয়োজনীয়ভাবে ওই এলাকায় যাতায়াত
এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।