1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

কুয়েতে পুনরায় চালু ফ্যামিলি ভিজিট ভিসা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 18-11-2025 ইং
  • 11698 বার পঠিত
ad728

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কুয়েতে আবারও উন্মুক্ত হয়েছে ফ্যামিলি ভিজিট ভিসা। নতুন করে ভিজিট ভিসা ইস্যু শুরু হওয়ায় স্বজনদের নিতে অপেক্ষায় থাকা হাজারো প্রবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়েছে, আগের ৩০ দিনের বদলে এখন ফ্যামিলি ভিজিট ভিসার মেয়াদ নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯০ দিন পাশাপাশি আবেদন প্রক্রিয়াটিও আরও সহজ দ্রুত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

প্রবাসীদের দাবি, দীর্ঘদিন ভিসা বন্ধ থাকায় পরিবার নিয়ে দেখা করার সুযোগ হারিয়েছিলেন তারা। নতুন সিদ্ধান্তে প্রবাসী পরিবারগুলোর ভোগান্তি কমবে এবং দীর্ঘসময়ের জন্য স্বজনরা কুয়েতে থাকতে পারবেন।

এদিকে, ভিসা চালুর ঘোষণার পর থেকেই কুয়েতের অভ্যন্তরীণ মন্ত্রণালয় অনলাইন পোর্টালে নতুন আবেদন জমা পড়ছে বলে জানা গেছে।

প্রবাসীদের আশা, নতুন নীতিমালা তাদের পারিবারিক জীবনকে আরও সহজ করবে এবং স্বজনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়াবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728