যুক্তরাজ্যের প্রভাবশালী ডানপন্থি সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ হাত বদল হচ্ছে। ব্রিটেনের আরেক উল্লেখযোগ্য দৈনিক ডেইলি মেইলের মালিক প্রতিষ্ঠান জেনারেল ট্রাস্ট পিএলসি (ডিজিএমটি) গণমাধ্যমটি
অধিগ্রহণ করছে।
বার্তা
সংস্থা রয়টার্স জানায়, দ্য টেলিগ্রাফটি কেনার জন্য ৫০ কোটি পাউন্ড (প্রায় ৬৫ কোটি ডলার) মূল্যের একটি চুক্তি সম্পন্ন হয়েছে। লেনদেনটি গণমাধ্যম শিল্পে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অধিগ্রহণ হিসেবে
বিবেচিত হচ্ছে।
ডিজিএমটি
জানিয়েছে, এই অধিগ্রহণের মাধ্যমে
প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের মিডিয়া ব্যবসায় তাদের অবস্থান আরও শক্তিশালী করবে। তবে নিয়ন্ত্রক দপ্তরের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর প্রক্রিয়াটি চূড়ান্ত
হবে।
ব্রিটিশ মিডিয়া পর্যবেক্ষকরা মনে করছেন, এ চুক্তি দেশের সংবাদমাধ্যম খাতে নতুন প্রতিযোগিতা ও ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

