1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

চলতি মাসের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-11-2025 ইং
  • 27352 বার পঠিত
ad728

চলতি মাসের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার গড় হিসাব অনুযায়ী প্রতিদিন প্রায় কোটি ৭০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

রোববার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক আপডেটে জানানো হয়, মধ্যপ্রাচ্যসহ ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থেই এই প্রবৃদ্ধি এসেছে। হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি, প্রণোদনা চালু থাকা এবং ব্যাংকিং চ্যানেল উন্নত হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

ইতোমধ্যে বেশ কয়েকটি ব্যাংক রেমিট্যান্স প্রক্রিয়া দ্রুততর করার উদ্যোগ নিয়েছে, যার ফলে অর্থ পৌঁছাতে সময়ও কম লাগছে।

অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স ধারা সচল থাকা দেশের আমদানি ব্যয় মেটানো, বাজেট সহায়তা এবং বাজারে বৈদেশিক মুদ্রার চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728