ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতিতে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, “পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই তাদের রিপোর্ট অবশ্যই স্বচ্ছ ও নিরপেক্ষ হতে হবে।”
মঙ্গলবার (নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।
বুধবার তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখা জরুরি। পর্যবেক্ষকদের দায়িত্ব হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া নিরপেক্ষভাবে দেখা এবং বাস্তব তথ্য তুলে ধরা।
সিইসি আরও জানান, নির্বাচন কমিশন চায়—দেশি-বিদেশি পর্যবেক্ষকরা স্বাধীনভাবে কাজ করুক, তবে কোনোভাবেই রাজনৈতিক প্রভাবাধীন হওয়া যাবে না।
আগামী নির্বাচনে পর্যবেক্ষক নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা অনুসরণ করবে ইসি বলেও তিনি উল্লেখ করেন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

