জুলাই আন্দোলনের সময় ভারগো গার্মেন্টস কোম্পানির এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. সোহান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে আদালত অব্যাহতি দিয়েছেন।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তাকে অব্যাহতির আদেশ দেন।
আদালতের তথ্য অনুযায়ী, আসামি শেখ বশিরউদ্দীনের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। এর ফলে আদালত তাকে মামলাটি থেকে অব্যাহতি দিয়েছেন।
মামলার পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, আদালত প্রমাণ ও সাক্ষীর ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ফলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই হত্যাকাণ্ডের মামলায় আর কোনো রকম আইনি দায়ের মুখোমুখি থাকবেন না।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় সিএনজি স্টেশনের সামনে গুলিতে গুরুতর আহত হন মো. সোহান শাহ (৩০)। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ২৮ আগস্ট তিনি মারা যান।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

