যুক্তরাষ্ট্রের একটি বিচারক সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ খারিজ করে দিয়েছেন। একই সঙ্গে নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে আনা অভিযোগও বাতিল করা হয়েছে।
রায়ে বলা হয়েছে, অভিযোগ তদারকিকারী প্রসিকিউটর বা আইনজীবীকে বেআইনিভাবে নিযুক্ত করা হয়েছে। বিচারকের মতে, এই কারণে মামলাগুলো বৈধতার মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে।
বিচারকের এই রায়ের পর এক বিবৃতিতে কোমি বলেন, ‘আমি কৃতজ্ঞ যে আদালত আমার বিরুদ্ধে মামলাটির অবসান করেছে। এটা ছিল বিদ্বেষ ও অদক্ষতার ওপর ভিত্তি করে এই মামলা করা হয়েছিল।’ অন্যদিকে লেটিশিয়া জেমস বলেন, আমি ‘আজকের জয়ে আনন্দিত এবং সবার প্রার্থনা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’
আইন বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন, বিচারকের এ সিদ্ধান্ত প্রমাণ করে যে, মামলার প্রক্রিয়াগত ত্রুটি থাকলে ফৌজদারি অভিযোগও বাতিল হতে পারে। সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি এবং অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের আইনজীবীরা ইতিমধ্যেই আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।