1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বোরকা নিয়ে ব্যঙ্গ করায় পলিন হ্যানসনকে সাত কার্যদিবসের জন্য বরখাস্ত করেছে অস্ট্রেলিয়ান পার্লামেন্ট

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 25-11-2025 ইং
  • 11749 বার পঠিত
ad728

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বোরকা পরে উপস্থিত হয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ডানপন্থি নারী সিনেটর পলিন হ্যানসন। সোমবার (২৪ নভেম্বর) পার্লামেন্টে এই ঘটনা ঘটে।

জনসমক্ষে মুসলিম নারীদের ঐতিহ্যবাহী পোশাক বোরকা নিষিদ্ধ করার জন্য সোমবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বোরকা পরে হাজির হন দেশটির অভিবাসনবিরোধী দল ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন। ঘটনার আগে জনসমক্ষে বোরকা অন্যান্য মুখ ঢাকার পোশাক নিষিদ্ধ করার জন্য পার্লামেন্টে একটি বিল পেশের অনুমতি চেয়েছিলেন হ্যানসন।

ঘটনার পর সোমবার পার্লামেন্ট হাউস হ্যান্ডলিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে, হ্যানসনকে সাত কার্যদিবসের জন্য বরখাস্ত করা হবে। কমিটি মনে করছে, হ্যানসনের এই কর্মকাণ্ড পার্লামেন্টের নিয়ম সংবিধানিক শিষ্টাচারের সঙ্গে সাংঘর্ষিক।

হ্যানসন ফেসবুকে এক বিবৃতিতে জানান, তার বিলটি সিনেটে বাতিল হওয়ায় প্রতিবাদ জানাতেই তিনি এমন পোশাক পরেছিলেন। 

বিশ্লেষকরা বলছেন, হ্যানসনের এই পদক্ষেপ সামাজিক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে এবং দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। পার্লামেন্ট সূত্রে জানা গেছে, তার এই কর্মকাণ্ড মুসলিম সম্প্রদায়ের প্রতি বিতর্কিত বার্তা দিয়েছে বলে বিবেচিত হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728