রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের টানা প্রচেষ্টায় মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রথমদিকে নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হয়। পানির স্বল্পতাও আগুন নেভানোর কাজে বাধা হয়ে দাঁড়ায়। কয়েক দফা পানি সরবরাহ বাড়ানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় বস্তির বহু ঘর–বসতি পুড়ে গেছে, তবে হতাহতের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য নিশ্চিত করেনি ফায়ার সার্ভিস। আগুনের উৎস কীভাবে তৈরি হলো তা জানতে তদন্ত কমিটি কাজ শুরু করবে বলে জানানো হয়েছে।
এদিকে বস্তিবাসীরা রাতেই নিরাপদ স্থানে আশ্রয় নেন এবং অনেকেই তাদের ক্ষয়ক্ষতির বর্ণনা দেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সহায়তার প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

