বিএনপির স্থায়ী
কমিটির
সদস্য
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,
আগামী
দিনের
বাংলাদেশ
গড়তে
সকল
সেক্টরে
জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত
করা
অত্যন্ত
জরুরি।
বুধবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) হলে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন,
“দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সকল সরকারি, অ-সরকারি এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ও স্বচ্ছভাবে পরিচালিত করতে হবে।” খসরু
উল্লেখ
করেন,
স্বচ্ছতা
ও
জবাবদিহিতা
ছাড়া
দেশের
অর্থনীতি,
প্রশাসন
ও
সামাজিক
ক্ষেত্রের
কার্যক্রম
সুষ্ঠুভাবে
চলা
সম্ভব
নয়।
তিনি বলেন,
“বিগত সরকারের আমলে ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতে দলীয়করণের কারণে আর্থিক খাতের অবস্থা করুণ হয়ে পড়েছে।” দলীয়করণ
ও
রাজনৈতিক
হস্তক্ষেপের
কারণে
সেবা
ব্যাহত
হয়েছে,
এবং
সাধারণ
মানুষের
বিনিয়োগ
ও
সঞ্চয়
ক্ষতিগ্রস্ত
হয়েছে।
দেশের
অর্থনৈতিক
খাত
পুনর্গঠন
ও
দায়িত্বশীল
ব্যবস্থাপনার
মাধ্যমে
এই
সমস্যা
সমাধান
সম্ভব।
খসরু মনে
করান,
সব
প্রতিষ্ঠানকে
স্বচ্ছভাবে
পরিচালনা
এবং
জবাবদিহিতা
নিশ্চিত
করতে
হলে
নীতি-নির্ধারণ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যায় পর্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ
করতে
হবে।
তিনি
বলেন,
রাজনৈতিক
ও
প্রশাসনিক
সংস্কার
ছাড়া
দেশের
দীর্ঘমেয়াদী
উন্নয়ন
সম্ভব
নয়।
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করলে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব হবে না। বিশেষ করে ব্যাংক, ইন্স্যুরেন্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের দায়িত্বশীল ও স্বচ্ছ ব্যবস্থাপনা দেশকে স্থিতিশীল ও উন্নত করার মূল চাবিকাঠি হবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

