1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-11-2025 ইং
  • 10651 বার পঠিত
ad728

মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবেবিজয় মশাল রোড শো

শনিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন।

রোড শোর মাধ্যমে দলের নেতাকর্মীরা দেশব্যাপী বিভিন্ন জায়গায় বিজয়ের ঐতিহ্য দলীয় বার্তা তুলে ধরবেন।

এর পাশাপাশি, ১৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে। সমাবেশে দলীয় নেতৃত্ব দেশের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা অংশ নেবেন।

তিনি বলেন, ডিসেম্বর চট্টগ্রাম থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ফরিদপুরে বিজয় মশাল রোড শো এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগে মশাল বহন করবেন সংশ্লিষ্ট বিভাগের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং একজন জুলাইযোদ্ধা।

১৬ ডিসেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউতে মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে বিজয় মশাল রোড শো। এতে পরিবেশিত হবে বিএনপির থিম সং, 'সবার আগে বাংলাদেশ'

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসমাবেশ রোড শোর মাধ্যমে দলের ঐক্য, সাধারণ জনগণের সঙ্গে সংযোগ জাতীয় ঐতিহ্য তুলে ধরাই মূল উদ্দেশ্য।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728