1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 30-11-2025 ইং
  • 10092 বার পঠিত
ad728

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চিঠি দিয়েছেন। এর আগে  বেগম জিয়ার সুস্থতা কামনা করে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফুলের তোড়া পাঠান পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, বেগম জিয়ার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী লেখেন, ‘পাকিস্তানের জনগণ, সরকার, পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছি।’আরও লেখেন, ‘বাংলাদেশের উন্নয়নে আপনার অসামান্য অবদান সর্বজনস্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আপনার ভূমিকাও আমরা গভীরভাবে মূল্যায়ন করি।’খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শাহবাজ শরিফ বলেন, ‘আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি, যাতে আপনি আপনার দল ও আপনার মহান জাতির জন্য সাহস ও পথ নির্দেশনার উৎস হিসেবে সেবা অব্যাহত রাখতে পারেন।’খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ২৩ নভেম্বর রাত ৮টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। তবে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা গত ৩ দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728