1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

দেশের আড়াই লাখ একর বনভূমি প্রভাবশালীদের দখলে রয়েছে: বন অধিদফতর

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 30-11-2025 ইং
  • 10156 বার পঠিত
ad728

দেশজুড়ে প্রায় আড়াই লাখ একর বনভূমি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি গোষ্ঠীর দখলে রয়েছে বলে জানিয়েছে বন অধিদফতর। সাম্প্রতিক একটি মূল্যায়ন প্রতিবেদনে তারা জানায়, দীর্ঘদিন ধরে এসব জমি অবৈধভাবে দখল করে বসতি, বাণিজ্যিক স্থাপনা, কৃষি খামার, ইটভাটা বিভিন্ন শিল্প কার্যক্রম গড়ে তোলা হয়েছে।

রোববার রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের মিলনায়তনে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানান বন অধিদফতরের উপপ্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির।

দেশজুড়ে প্রায় আড়াই লাখ একর বনভূমি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি গোষ্ঠীর দখলে রয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তরের সাম্প্রতিক পর্যালোচনায় উঠে এসেছে। শুধু দখলই নয়, গত এক দশকে দ্রুত হ্রাস পাচ্ছে দেশের বনসম্পদ। ২০১৫ সালের পর থেকে পর্যন্ত প্রায় এক লাখ একর বনভূমি কমে গেছে, যা পরিবেশ জীববৈচিত্র্যের জন্য গুরুতর হুমকি হিসেবে দেখা হচ্ছে।

বন অধিদফতরের তথ্য অনুযায়ী, দখলদারদের মধ্যে স্থানীয় জাতীয় পর্যায়ের প্রভাবশালী ব্যক্তি, ভূমি ব্যবসায়ী এবং একাধিক সংগঠিত চক্র রয়েছে। এসব দখলে থাকা জমি বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশব্যবস্থা, বন্যপ্রাণীর বাসস্থান জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

বন অধিদফতরের কর্মকর্তারা জানান, অবৈধ দখলমুক্ত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। এর জন্য জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবেশ অধিদফতর এবং স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয় বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দখলদারদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ, ডাটাবেজভিত্তিক জমির হিসাব সংরক্ষণ এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করলেই বনভূমি রক্ষার উদ্যোগ কার্যকর হতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728