1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ভাতার আদেশ আজকের মধ্যে জারি না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 11-12-2025 ইং
  • 8049 বার পঠিত
ad728

সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছে । ১০ ডিসেম্বর (বুধবার) অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে দাবি আদায়ও করে নিয়েছেন। তবে এখনও সরকারি আদেশ জারি হয়নি।তাই ফের আন্দোলনে নেমেছে কর্মচারীরা।বৃহস্পতিবারও সচিবালয়ের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন তারা। এসময় নানা স্লোগানও দেওয়া হয়। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের মধ্যে সরকারি আদেশ জারি না হলে, আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতিতে যাবেন তারা।গতকাল একই দাবিতে প্রায় ৬ ঘণ্টা অর্থ উপদেষ্টাকে আটকে রাখেন বিক্ষোভকারীরা।পরে পুলিশি কড়া পাহারায় তিনি রাত আটটার দিকে বের হন। এরআগে, আন্দোলনকারীদের দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারি হবে–এমন বার্তা পাঠানো হয়।কিন্তু আন্দোলনকারীরা তা মানেননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উপদেষ্টাকে মুক্ত করতে গতকাল রাত ৮টার কিছু আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করে। এ সময় আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে পুলিশকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়। তীব্র উত্তেজনার মধ্যে রাত ৮টা ১২ মিনিটে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728