1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

কারাগারে ইমরান খানের সাথে মানবিক আচরণের দাবি, ১৪ অধিনায়কের চিঠি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 19-02-2026 ইং
  • 3741 বার পঠিত
ad728

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের প্রতি মানবিক ও ন্যায়সঙ্গত আচরণের আহ্বান জানিয়ে পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছেন বিশ্বের ১৪ জন সাবেক ক্রিকেট অধিনায়ক।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দুই সাবেক অধিনায়ক কপিল দেব ও সুনিল গাভাস্কারসহ তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, স্টিভ ওয়াহ এবং ইংল্যান্ডের মাইকেল আথারটন ও নাসের হুসেইন।

চিঠির খসড়া করেছেন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক গ্রেগ চ্যাপেল। সেখানে পাকিস্তান সরকারের কাছে ইমরান খানের জন্য ‘ন্যায্য ও মানবিক আচরণ’ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। কারাগারে থাকা অবস্থায় ইমরান খানের স্বাস্থ্যের অবনতির খবর, বিশেষ করে, দৃষ্টিশক্তি কমে যাওয়ার অভিযোগ—আবেদনের মূল উদ্বেগ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728