1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

খামেনি ও পেজেশকিয়ানসহ ইরানের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে ইসরাইলের হামলা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 28-02-2026 ইং
  • 1703 বার পঠিত
ad728

ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের ওপর আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) বিমান হামলা চালিয়েছে ইসরাইল। যার মধ্যে রয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। টিআরটিওয়ার্ল্ড প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইসরাইল শীর্ষ কমান্ডার ও রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরাইলের চ্যানেল টুয়েলভকে জানিয়েছে, তেল আবিবে থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, খামেনির পরামর্শদাতা আলি শামখানি নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, আব্বাস আরাগচি সুস্থ আছেন। ইরানি কর্তৃপক্ষ এখনও কোনো মৃত্যুর তথ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি।

ইরানি শাসনব্যবস্থার হুমকি হিসেবে আখ্যা দিয়ে শনিবার সকালে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিরুদ্ধে অভিযান ঘোষণা করে। এই হামলা এমন সময়ে হলো যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা ওমানের মধ্যস্থতায় চলছিল এবং জেনেভায় নতুন রাউন্ড গেল বৃহস্পতিবার শেষ হয়েছে।

গত বছরের জুনে, ১২ দিনের ইসরাইল–ইরান সংঘর্ষের সময়ে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছিল।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728