1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্য থেকে ৯ ফ্লাইট ঢাকায়, বিশেষ ফ্লাইটে ফিরলেন ৪০৫ জন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 06-03-2026 ইং
  • 2283 বার পঠিত
ad728

মধ্যপ্রাচ্যে চলমান অস্থির পরিস্থিতির মধ্যে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ (শুক্রবার, ৬ মার্চ) রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে মোট ৯টি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে।

এর মধ্যে আজ (শুক্রবার, ৬ মার্চ) সকাল ছয়টায় দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের দ্বিতীয় ধাপে দেশে ফিরিয়ে আনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। ৪৩৬ আসনের এয়ারবাসটি ৪০৫ জন যাত্রী নিয়ে সকালে ঢাকায় অবতরণ করে। দীর্ঘ অনিশ্চয়তার পর দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। স্বজনদের কাছে ফিরতে পেরে তারা স্বস্তির কথা জানান।

এছাড়া দুবাই থেকে এমিরেটসের আরও একটি ফ্লাইট সকাল ৯টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাই এয়ারপোর্ট অথরিটি ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ বেশ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728