1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানা ও পরিবারের নামে প্লট বরাদ্দ: আদালতে সোনালী ব্যাংকের রশিদ দাখিল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 06-10-2025 ইং
  • 16520 বার পঠিত
ad728

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দের প্রক্রিয়া নিয়ে আদালতে নতুন তথ্য এসেছে।

শুক্রবার (০৬ অক্টোবর) সকালে ঢাকার চতুর্থ বিশেষ আদালতে সোনালী ব্যাংকের গণভবন শাখার তিন কর্মকর্তা সাক্ষ্য প্রদানকালে শেখ রেহানা এবং তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দের জন্য জমা দেওয়া তিনটি রশিদ আদালতে দাখিল করেন।

এদিকে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৩০ কাঠা প্লট নিয়মবহির্ভূতভাবে বরাদ্দ দেওয়ার অভিযোগে দুদক ২৩ জনের বিরুদ্ধে মামলাটি পরিচালনা করছে। এ পর্যন্ত তিন মামলায় মোট ২৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

আগের সাক্ষ্যগ্রহণে সাক্ষীরা আদালতকে জানিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই প্লট বরাদ্দের নির্দেশ দিয়েছিলেন।

এ মামলায় আরও অভিযোগ এবং সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728