দেশের ওপর আধিপত্য বিস্তারের জন্য বর্তমানে তিনটি পরাশক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “বিশ্বের তিনটি পরাশক্তি এখন বাংলাদেশকে নিজেদের প্রভাববলয়ের মধ্যে নিতে চায়। কিন্তু আমরা যদি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে কোনো পরাশক্তিই আমাদের স্বাধীন সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারবে না।”
তিনি আরও বলেন, দেশের রাজনীতি আজ এক কঠিন মোড়ে দাঁড়িয়ে আছে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের পাশাপাশি জাতীয় সার্বভৌমত্ব রক্ষাও এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
বিএনপির এই নেতা বলেন, দেশের বর্তমান অবস্থায় সরকার যদি জনগণের কথা না শোনে, তাহলে আন্তর্জাতিক মহলও ক্রমে নিজেদের স্বার্থে হস্তক্ষেপ বাড়াবে—যা বাংলাদেশের জন্য শুভ হবে না।
সভায় দলের অন্যান্য নেতা-কর্মীরাও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দেন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

