1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

‘জুলাই সনদ স্বাক্ষর জাতির ইতিহাসে স্মরণীয় দিন’ — সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 17-10-2025 ইং
  • 15222 বার পঠিত
ad728

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’–এর স্বাক্ষর জাতির ইতিহাসে একটি স্মরণীয় গৌরবময় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন,

এই সনদ শুধু একটি রাজনৈতিক দলিল নয়, এটি একটি ঐক্যের প্রতীক, গণতান্ত্রিক বাংলাদেশের নবযাত্রার ঘোষণাপত্র। আজকের দিনটি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, বিএনপি এই সনদকে স্বাগত জানায় এবং এর বাস্তবায়নে গঠনমূলক ভূমিকা রাখবে। আমরা আশা করি, এই ঐকমত্য প্রতিশ্রুতি বাস্তব রূপ পাবে, শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

উল্লেখ্য, সম্প্রতি সংশোধিত জুলাই সনদে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা, নির্বাচন কমিশনের সংস্কার, মৌলিক অধিকার আইনের শাসনের বিষয়ে অঙ্গীকার করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728