1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

শিক্ষকদের দাবি যৌক্তিক, নীতিগতভাবে একমত বিএনপি: ফখরুল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 18-10-2025 ইং
  • 14825 বার পঠিত
ad728

শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে শিক্ষকদের মর্যাদা ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

শনিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতিতে দলের অবস্থান তুলে ধরা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, শিক্ষক সমাজ যে দাবিগুলো তুলে ধরেছেন, সেগুলোর বেশিরভাগই যৌক্তিক। তাদের পেশাগত নিরাপত্তা, আর্থিক সুবিধা, পদমর্যাদা অবসর সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে দলীয়করণ করেছে। শিক্ষা খাতের স্বাধীনতা মান বজায় রাখতে হলে শিক্ষকদের অংশগ্রহণ এবং মতামতকে গুরুত্ব দিতে হবে।

বিএনপি মহাসচিব আশ্বাস দেন, আমরা ক্ষমতায় গেলে শিক্ষকদের মর্যাদা ন্যায্য দাবিদাওয়া পূরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা চাকরির কাঠামো, গ্রেড, অবসর সুবিধা অন্যান্য দাবিতে আন্দোলনে রয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728