1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 18-10-2025 ইং
  • 14744 বার পঠিত
ad728

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “এই ধরনের দুর্ঘটনা শুধু আর্থিক ক্ষতিই নয়, বরং জাতীয় নিরাপত্তা, বিমান চলাচল এবং জননিরাপত্তার জন্যও গুরুতর হুমকি সৃষ্টি করে। আমরা উদ্বিগ্ন যে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রবেশদ্বারে এমন ঘটনা কেন বারবার ঘটছে।”

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক তদন্ত করে দ্রুত প্রতিবেদন প্রকাশ করতে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিতে।

তারেক রহমান ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান, কর্মচারী এবং সংশ্লিষ্টদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান।

এদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। তদন্ত চলছে, এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728