যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জেরাড কুশনার দাবি করেছেন, ফিলিস্তিনি সংগঠন হামাস মৃত জিম্মিদের মরদেহ উদ্ধারের ক্ষেত্রে "সৎ উদ্দেশ্যে" কাজ করছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কুশনার বলেন, “আমি বিশ্বাস করি হামাস মরদেহ উদ্ধারের ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে চেষ্টা চালাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়াটি দীর্ঘায়িত করছে না।”
তবে তাঁর এই বক্তব্য বিতর্ক সৃষ্টি করেছে আন্তর্জাতিক অঙ্গনে। অনেক বিশ্লেষক মনে করছেন, হামাসের কর্মকাণ্ড নিয়ে এরকম মন্তব্য যুদ্ধক্ষেত্রে চলমান মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নকে হালকা করে দেখার শামিল হতে পারে।
এদিকে গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের অভ্যন্তরেও মতবিরোধের খবর সামনে আসছে। কুশনারের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

