বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আসছে বড় ধরনের পরিবর্তন। সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, ভবিষ্যতে লাইসেন্স পেতে হলে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা হবে।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদফতরে জাতীয় সড়ক দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন,
“আমরা ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাই। এজন্য প্রশিক্ষণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৬০ ঘণ্টা। এই প্রশিক্ষণ ছাড়া কেউ লাইসেন্স পাবে না।”
এই পরিবর্তনের উদ্দেশ্য হলো দক্ষ ও সচেতন চালক তৈরি করা এবং দেশের সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি হ্রাস করা।
বর্তমানে অনেকেই অপ্রশিক্ষিত বা স্বল্প প্রশিক্ষণে ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ফলে সড়কে দায়িত্বজ্ঞানহীন ও অদক্ষ চালকের সংখ্যা বাড়ছে, যা দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।
ফাওজুল কবির খান জানান, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের সড়কব্যবস্থায় নিয়ম ও শৃঙ্খলা ফিরে আসবে, এবং সাধারণ মানুষের জীবনও আরও নিরাপদ হবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

