বাংলাদেশের মা
ইলিশের
প্রজননকালীন
নিষেধাজ্ঞার
সময়
নদী
ও
সাগর
থেকে
ভারতীয়
জেলেরা
মাছ
ধরে
নিয়ে
যাওয়ার
অভিযোগের
সত্যতা
স্বীকার
করেছেন
মৎস্য
ও
প্রাণিসম্পদ
উপদেষ্টা
ফরিদা
আখতার।
উপদেষ্টা ফরিদা
আখতার এ ঘটনাকে ‘অন্যায়’ আখ্যা দিয়ে বলেন, ‘আমরা প্রতিবাদ জানাচ্ছি।’
বুধবার (২২ অক্টোবর) দুপুরে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বুধবার
(২২
অক্টোবর)
বলেন,
“প্রজাতির সংরক্ষণের জন্য সরকারের এই নিষেধাজ্ঞা আছে। কিন্তু কিছু অবৈধ কার্যকলাপ আমাদের নজরে এসেছে, বিশেষ করে সীমান্তবর্তী নদী ও সাগর অঞ্চলে ভারতীয় জেলেদের অবৈধ আহরণ।”
ফরিদা আখতার
আরও
জানান,
সরকার
সীমান্ত
জেলেদের
উপর
নজরদারি
জোরদার
এবং
আইনগত
ব্যবস্থা
গ্রহণের
চেষ্টা
করছে,
যাতে
মা
ইলিশের
প্রজনন
মৌসুমে
প্রজাতির
সংরক্ষণ
নিশ্চিত
করা
যায়।
মৎস্য বিশেষজ্ঞরা
বলছেন,
এই
ধরনের
অবৈধ
আহরণ
ইলিশের
প্রজননশক্তি
এবং
দেশের
অভ্যন্তরীণ
মাছের
সরবরাহে
প্রভাব
ফেলতে
পারে।
সরকার আশা
করছে,
নিয়মিত
নজরদারি
ও
সহযোগিতার
মাধ্যমে
অবৈধ
আহরণ
কমানো
সম্ভব
হবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

