মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম আলোচিত ও গুরুত্বপূর্ণ নিউইয়র্ক
সিটি মেয়র নির্বাচনে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৫ অক্টোবর) থেকে
শুরু হওয়া এই ভোটে বিপুল
সংখ্যক ভোটার সশরীরে ভোট দিতে কেন্দ্রগুলোতে উপস্থিত হচ্ছেন।
নির্বাচনে ভোটাররা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি, রিপাবলিকান কারটিস স্লিওয়া এবং স্বতন্ত্র প্রার্থী নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর।
আগাম
ভোটগ্রহণ চলবে আগামী সপ্তাহজুড়ে। এরপর নির্ধারিত মূল নির্বাচনের দিন সাধারণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে স্থানীয়
রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনে
বর্তমান মেয়র ও কয়েকজন প্রভাবশালী
প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে আইন-শৃঙ্খলা, আবাসন, জননিরাপত্তা ও অভিবাসন ইস্যুগুলো
প্রধান আলোচনায় রয়েছে। ভোটার উপস্থিতি বাড়াতে শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এবারের নিউইয়র্ক মেয়র নির্বাচন যুক্তরাষ্ট্রের শহরভিত্তিক রাজনীতিতে ভবিষ্যতের দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

