ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া পুনঃনির্বাচনে জয়ী হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) প্রকাশিত সরকারি ফলাফলে তার বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
৯১ বছর বয়সী পল বিয়া ১৯৮২ সাল থেকে ক্যামেরুনের ক্ষমতায় আছেন, যা তাকে বিশ্বের অন্যতম দীর্ঘমেয়াদি শাসক হিসেবে পরিচিত করেছে। এবারের নির্বাচনে তার নেতৃত্বাধীন ক্যামেরুন পিপলস ডেমোক্রেটিক মুভমেন্ট (সিপিডিএম) বিপুল ভোটে জয় পায়।
নির্বাচনে বিরোধীরা অনিয়মের অভিযোগ তুললেও নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ ‘শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য’ ছিল। ফলাফল ঘোষণার পর রাজধানী ইয়াউন্দেতে তার সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
বিশ্লেষকদের মতে, পল বিয়ার এই জয় দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখবে, তবে গণতান্ত্রিক সংস্কারের দাবি আরও জোরালো হতে পারে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

