1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: রিজওয়ানা হাসান

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-10-2025 ইং
  • 13518 বার পঠিত
ad728

পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকারের প্রতিশ্রুতির জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই - আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে

বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হচ্ছে, সেগুলো স্পষ্ট নয়। কেবল কথা বলে উত্তেজনা বজায় রাখার চেষ্টা চলছে, যা এখন অনেক রাজনৈতিক দলের কৌশল হিসেবেই দেখা যাচ্ছে।

রিজওয়ানা হাসান আরও বলেন, আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ানো গণতন্ত্রের জন্য শুভ নয়। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। বিরোধী দলগুলো ভোটের সময় প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও সরকার বলছে, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728