পূর্ব প্রশান্ত মহাসাগরে এক মাদক বহনকারী নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এতে অন্তত চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, চলমান মাদকবিরোধী অভিযানে এটি ১২তম হামলা। অভিযানের লক্ষ্য হলো অঞ্চলের জলপথে মাদক পরিবহন রোধ করা এবং আন্তর্জাতিক অপরাধী ও সন্ত্রাসী নেটওয়ার্কের কার্যক্রম বন্ধ করা।
বিশ্লেষকরা মনে করছেন, পূর্ব প্রশান্ত মহাসাগরে এই ধরনের অভিযান দেশটির অঞ্চলীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক আইন প্রণয়নের প্রচেষ্টার অংশ।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

