প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় শনিবার (১ নভেম্বর) দেশব্যাপী ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উদযাপন করা হবে।
এ উপলক্ষে দেওয়া বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সব সমবায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “সমবায় ব্যবস্থা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই দিনটি আমাদেরকে সমবায় আন্দোলনের মূলনীতি ও মূল্যবোধ মনে করিয়ে দেয় এবং সমবায় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার প্রেরণা যোগায়।”
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, “দেশের সমবায় সেক্টর সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ এবং নগর অর্থনীতির ভারসাম্য রক্ষা করা সম্ভব। জনগণকে সমবায় কার্যক্রমে অংশগ্রহণ এবং স্থানীয় উদ্যোগগুলোকে সমর্থন করার আহ্বান জানাই।”
উল্লেখ্য, জাতীয় সমবায় দিবস প্রতি বছর ১ নভেম্বর উদযাপিত হয়। এই দিনটি দেশের সমবায় প্রতিষ্ঠানগুলোর অবদানের স্বীকৃতি হিসেবে পালন করা হয় এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

