আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, দলেরই বা নেতারই লোক—এই ‘আমার লোক, তোমার লোক’ কালচার থেকে মুক্তি পেতে হবে।
শনিবার প্রথম আলোর কার্যালয়ে ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, “আমার লোক, তোমার লোক—এ কালচার থেকে বিএনপি, জামায়াতকে বেরিয়ে আসতে হবে। এনসিপি ও ছোট দলগুলোকেও বেরিয়ে আসতে হবে। ছোট দলগুলো বা উদীয়মান দলগুলো এ ব্যাধি থেকে মুক্ত নয়।”
তিনি দাবি করেন, রাজনৈতিক দলগুলোতে নীতিনির্ধারণ ও প্রার্থীপদে লোক-কেন্দ্রিক সিদ্ধান্তপ্রক্রিয়া থাকায় সাধারণ মানুষের আস্থাহীনতা তৈরি হচ্ছে। তিনি বলেন, দলগুলো যদি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক হওয়ার চেষ্টা না করে, তাহলে রাজনৈতিক সংস্কার সম্ভব হবে না।
আলোচনাসভায় অংশ নেওয়া অনেকে অধ্যাপক নজরুলের বক্তব্যকে সমর্থন জানিয়ে উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোকে অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং ক্ষমতা, পদ বা সুবিধার জন্য না করে জনস্বার্থকে মূল জায়গায় রাখতে হবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

