যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড মিউজিয়াম অব ক্যালিফোর্নিয়ায় বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। মিউজিয়ামের একটি সংরক্ষণাগার থেকে স্বর্ণের অলঙ্কারসহ এক হাজারের বেশি মূল্যবান নিদর্শন নিয়ে গেছে।
চুরির ঘটনা ঘটে গত ১৫ অক্টোবর। তবে ঘটনাটি সামনে এসেছে প্রায় দুই সপ্তাহ পর চলতি সপ্তাহে। গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সহায়তায় যৌথভাবে ঘটনাটির তদন্ত করছে স্থানীয় প্রশাসন।
লস অ্যাঞ্জেলেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিদর্শনের মধ্যে প্রাচীন প্রত্নতাত্ত্বিক বস্তুও রয়েছে, যা ইতিহাস ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, চুরির পরই নিরাপত্তা ব্যবস্থা পুনঃমূল্যায়ন করা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে।
আইন প্রয়োগকারী সংস্থাগুলি নিদর্শনগুলি উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, নিদর্শনগুলো যদি অবৈধ বাজারে বিক্রি হয়, তবে তা আন্তর্জাতিকভাবে সাংস্কৃতিক ক্ষতির কারণ হতে পারে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

