প্রকৃতি, পরিবেশ ও নদীকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না করে দেশের সড়ক, রেল, বিমান ও নৌপথের সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ’ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “উন্নয়ন হবে মানুষের কল্যাণে, কিন্তু সেই উন্নয়ন যেন প্রকৃতি ও পরিবেশের শত্রু না হয়। নদী, বন ও জীববৈচিত্র্য রক্ষা করেই আমাদের অবকাঠামো পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে সব ধরনের যোগাযোগ ব্যবস্থার মধ্যে সমন্বয় দরকার। “সড়ক, রেল, নৌ ও বিমান যোগাযোগ একে অপরের পরিপূরক হবে—প্রতিযোগী নয়,” যোগ করেন তিনি।
সভায় পরিবহন, নৌ, রেল ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন। তারা সমন্বিত পরিবহন নীতিমালা বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

