1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান - ইশরাক

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 04-11-2025 ইং
  • 12997 বার পঠিত
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- আসন থেকে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের কথা স্মরণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা দোয়া মাহফিলে তিনি কথা বলেন।

তিনি বলেন, আমরা বারবার নির্যাতিত, তবুও পিছু হটিনি। গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে আমাদের ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি। আওয়ামী লীগ সরকারের দমননীতি স্বৈরাচারী আচরণের জবাব দিতে হবে ভোটের মাধ্যমে।

ইশরাক আরও বলেন, এই নির্বাচনে জনগণের জাগরণই হবে বিএনপির বিজয়ের ভিত্তি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমি জনগণের পাশে থাকতে চাই এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে চাই।

দলীয় সূত্র জানায়, ঢাকা- আসনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে প্রচারণার প্রস্তুতি জোরদার করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে কাজ শুরু করেছেন।

বিএনপির তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী নেতা হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকার রাজনীতিতে ইতোমধ্যেই সক্রিয় ভূমিকা রেখে আসছেন।  

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728