জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলের সদস্যপদ গ্রহণ করেন। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলে যোগদানের সময় উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। তারা মীর স্নিগ্ধকে স্বাগত জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, দেশপ্রেমিক তরুণদের বিএনপিতে যোগদান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিবাচক বার্তা বহন করে।
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির পাশে থেকে কাজ করাই আমার লক্ষ্য।”
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে নিহত মীর মুগ্ধ ছিলেন তরুণ প্রজন্মের সাহসী কণ্ঠ, যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিয়ে প্রাণ হারান।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

