আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে ঘোষিত প্রার্থী জামান কামাল নুরুউদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে
বিক্ষোভ করেছেন তার সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা। বুধবার সড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক নেতাকর্মী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও স্লোগান দিতে থাকেন। এতে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন,
“কোনো কারণ ছাড়াই দলের উচ্চ পর্যায় থেকে জামান কামালের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত আমরা মেনে নেব না।”
এ সময় তারা দ্রুত মনোনয়ন পুনর্বহালের দাবিও জানান।
এ বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা বলেন,
“পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
দলের কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ আসনে প্রার্থিতা সংক্রান্ত সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি; এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

