গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মোল্লাসহ সাতজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, ম্যাগাজিন, গুলি, ওয়াকিটকি এবং দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এনামুল
হক মোল্লা দীর্ঘদিন
ধরে সৌদি আরবের মক্কা বিএনপির
সভাপতি পরিচয়ে চলছিলেন।
সম্প্রতি
গাজীপুর-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন তিনি। পরে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তবে
স্থানীয়
বিএনপি নেতারা জানিয়েছেন,
এনামুল হক মোল্লা বিএনপির
কেউ নন।
স্থানীয় প্রশাসন এবং যৌথবাহিনী বলেছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বাচনী শান্তি বজায় রাখতে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। তারা আশা করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ কার্যক্রম আগামী নির্বাচনে সহিংসতার ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

