মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালনকারী ন্যান্সি পেলোসি অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক ‘প্রগতিশীল ডেমোক্র্যাটিক’ আইকনের চার দশকের কর্মজীবনের অবসান ঘটল।
বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তার নিজ শহর সান ফ্রান্সিসকোর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
৮৫ বছর বয়সী পেলোসি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, তিনি এবার আর পুনর্নির্বাচনে অংশ নেবেন না এবং ধীরে ধীরে রাজনৈতিক কার্যক্রম থেকে অবসর নিচ্ছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দুইবার প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ন্যান্সি পেলোসি মার্কিন রাজনীতিতে ডেমোক্র্যাটিক পার্টির শক্তিশালী ও প্রভাবশালী নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছেন। তিনি স্বাস্থ্যসেবা সংস্কার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নারী অধিকার ও সামাজিক ন্যায়বিচারের বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পেলোসির বিদায় যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক রাজনীতিতে এক যুগের সমাপ্তি নির্দেশ করছে। তার নেতৃত্বে ডেমোক্র্যাটরা বহু ঐতিহাসিক আইন পাস করেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কালেও পেলোসি ছিলেন হোয়াইট হাউসের অন্যতম দৃঢ় সমালোচক।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

