1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বিএনপির মতোই এখন জামায়াতে ইসলামী জনপ্রিয় দল: ডা. তাহের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-11-2025 ইং
  • 12659 বার পঠিত
ad728

বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির মতোই একটি জনপ্রিয় দল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার জাতীয় বিপ্লব সংহতি দিবসের আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী এখন জনগণের আস্থা অর্জন করেছে। আমরা ইসলাম, গণতন্ত্র ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য লড়াই করি।

ডা. তাহের বলেন, দমন-পীড়ন, মামলা কারাবন্দিত্ব সত্ত্বেও জামায়াতের জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে। দেশের মানুষ পরিবর্তন চায়, ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি চায়, আর জামায়াতই সেই বিকল্প শক্তি।

তিনি আরও বলেন, দেশে যে রাজনৈতিক সঙ্কট চলছে, তার সমাধান কেবল জনগণনির্ভর রাজনীতি দিয়েই সম্ভব। এজন্য বিরোধী দলগুলোর ঐক্য গণআন্দোলন এখন সময়ের দাবি।

জামায়াতের এই নেতা বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ত্যাগের শক্তিতেই একদিন দেশে ন্যায় সুবিচার প্রতিষ্ঠিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728