কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নদীর ঘাটে বেঁধে রাখা একটি যাত্রীবাহী ট্রলারে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বৃহস্পতিবার
গভীর রাতে ঘটানো এ ঘটনায় ট্রলারটি
সম্পূর্ণভাবে পুড়ে যায়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলা সদরের মহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা
জানান, নিকলী হাওর এলাকায় যাতায়াতের জনপ্রিয় মাধ্যম এই ইঞ্জিনচালিত ট্রলারটি
নিকলী ঘাটে বেঁধে রাখা ছিল। রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন ছুটে আসে। তবে ততক্ষণে পুরো নৌকাটি পুড়ে যায়।
অগ্নিসংযোগের
কারণ এখনও স্পষ্ট নয়। ট্রলারের মালিক দাবি করেছেন, এটি সরাসরি নাশকতার ঘটনা। বিষয়টি তদন্ত করে দোষীদের চিহ্নিত ও গ্রেপ্তারের দাবি
জানিয়েছেন তিনি।
নিকলী
থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি ‘ইচ্ছাকৃত আগুন’ বলেই মনে হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

