বিএনপি ক্ষমতায় ফিরে এলে সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, “আমাদের নেতা জিয়াউর রহমান সংবিধানে সর্বপ্রথম ‘বিসমিল্লাহ’ সংযোজন করেছিলেন। তিনিই সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস যুক্ত করেছিলেন। কিন্তু বর্তমানে সেই পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে উঠে গেছে।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে। দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখেই বিএনপি এ উদ্যোগ নেবে।”
তিনি আরো বলেন, সাম্প্রতিক সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক চেতনা থেকে বিচ্যুতি ঘটেছে। “বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানাতেই বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার নীতিতে আল্লাহর ওপর আস্থার বিষয়টি ফের যুক্ত করবে”—বলেন তিনি।
তিনি আরও দাবি করেন, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠন, বিচার বিভাগ স্বাধীনকরণ এবং মানুষের মৌলিক অধিকার পুনঃস্থাপনই হবে দলের প্রধান অঙ্গীকার।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

