1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

রংপুর ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের ৫ দিনের রিমান্ডে পাঠাল আদালত

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 15-11-2025 ইং
  • 11799 বার পঠিত
ad728

রাজধানীর জাতীয় ঈদগাহ গেটের কাছে ড্রাম থেকে রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ টুকরা মরদেহ উদ্ধারকৃত ঘটনার তদন্তে, আদালত প্রধান অভিযুক্ত জরেজুল ইসলাম তার প্রেমিকা শামীমাকে দিনের রিমান্ডে পাঠিয়েছে।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাদের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

ডিবি জানায়, আশরাফুল হকের মরদেহ গুম করতে ২৪ ঘণ্টার পরিকল্পনায় বাথরুমে টুকরা টুকরা করে ফেলে দিয়ে আসা হয় হাইকোর্ট মাজারের পাশে। পরকীয়ার কারণে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

নিহত আশরাফুল হকের মরদেহ টুকরো টুকরো অবস্থায় উদ্ধার হওয়ার পর ঘটনাটি পুরো জাতিকে শোকাহত করেছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, প্রধান অভিযুক্তরা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংঘটিত করেছে এবং মরদেহ লুকানোর চেষ্টা করেছে। বর্তমানে রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করে হত্যার বিস্তারিত তথ্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে।

রিমান্ডকালে হত্যাকাণ্ডের পেছনের আসল প্রণেতা সহযোগীদের চিহ্নিত করা হবে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728