অবৈধ অভিবাসনবিরোধী কঠোর অবস্থানের অংশ হিসেবে মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের অভিযানে একটি প্লাস্টিক কারখানা থেকে ১২৩ জন অবৈধ বিদেশিকে আটক
করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জোহর অভিবাসন বিভাগ।
আটকদের মধ্যে বাংলাদেশের ৪৫ জন, মিয়ানমারের ৭১ জন, ভারতের ৪ জন, নেপালের ২ জন এবং পাকিস্তানের ১ জন নাগরিক রয়েছে।
জোহর
রাজ্য ইমিগ্রেশন ডিপার্টমেন্ট জানায়, হঠাৎ করে চালানো এই অভিযানে কারখানার
কর্মীদের কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় বৈধ
কাগজপত্র না থাকায় তাদের
আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে কাজ করা এবং ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন রোধে এমন অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

