1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে বাবা–ছেলেসহ পাঁচজন নিহত, আহত শতাধিক

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 21-11-2025 ইং
  • 11519 বার পঠিত
ad728

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে বিভিন্ন স্থানে দেয়াল চাপা, গাছ থেকে পড়ে এবং নির্মাণাধীন ভবনের ইট পড়ে বাবাছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। হঠাৎ কম্পনে আতঙ্কে ছুটোছুটি করার সময়ও কয়েকজন আহত হন।

ঘটনায় বিভিন্ন বয়সের শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল এবং জেলার আরও কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হঠাৎ কম্পনে ঘরবাড়ি থেকে বের হওয়ার সময় অনেকেই পড়ে গিয়ে আহত হন। ঘরের বিভিন্ন জিনিসপত্র পড়ে গিয়ে বহু মানুষের শরীরে আঘাত লাগে।

জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস পুলিশ ঘটনাস্থলগুলো ঘুরে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করছে। পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

প্রশাসন জানিয়েছে, পুরোনো বা ক্ষতিগ্রস্ত ভবনে আপাতত প্রবেশ না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং সম্ভাব্য অতিরিক্ত কম্পন মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728