মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ‘তৃতীয় বিশ্বের সব দেশ’ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করা হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেন।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন ব্যবস্থা যাতে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় সে জন্যই এ পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন ট্রাম্প।
সম্প্রতি ওয়াশিংটন ডিসির কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর হামলার পর ট্রাম্প অভিবাসন নীতি আরও কঠোর করার ইঙ্গিত দেন। তার দাবি— যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়া "সম্পূর্ণভাবে পুনর্গঠন" করা হবে এবং যারা দেশটির জন্য "নেট সুবিধা নয়", তাদের অভিবাসন সুবিধা বন্ধ করা হবে।
ট্রাম্প বলেন, নতুন নীতির আওতায় অ-নাগরিকদের ফেডারেল সুবিধা বন্ধ, ঝুঁকিপূর্ণ অভিবাসীদের আইনি স্থিতি বাতিল এবং ইতোমধ্যে দেওয়া গ্রীন কার্ডগুলো পুনর্মূল্যায়ন করা হবে।
তবে কোন দেশগুলোকে ‘তৃতীয় বিশ্ব’ হিসেবে চিহ্নিত করা হবে— এ বিষয়ে মার্কিন প্রশাসন এখনো কোনো তালিকা প্রকাশ করেনি।
ঘোষণার পর অভিবাসন সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বিশেষজ্ঞরা বলছেন, নীতিটি বাস্তবায়নে জটিলতা ও বৈশ্বিক উত্তেজনা বাড়তে পারে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

