1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত দেশে স্থিতিশীলতা আসবে: তারেক রহমান

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 06-10-2025 ইং
  • 15905 বার পঠিত
ad728

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত দেশে স্থিতিশীলতা আসবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ গত ১৭ বছর ধরে তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল, অর্থনৈতিক সমৃদ্ধি থেকেও তারা বঞ্চিত হয়েছে।” তার মতে, জনগণ যখন তাদের অধিকার ফিরে পাবে, তখনই দেশে স্থিতিশীলতা ফিরে আসবে ।

দীর্ঘ ১৭ বছর পর বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান জানান, “কিছু সংগত কারণে দেশে ফেরা সম্ভব হয়নি, তবে ফেরার সময় চলে এসেছে। ইনশাআল্লাহ, দ্রুতই দেশে ফিরব।” তিনি আরও বলেন, “নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? জনগণের সঙ্গে থাকব, ইনশাআল্লাহ।” নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “জি, ইনশাআল্লাহ।”

নির্বাচনে বিএনপি এককভাবে অংশ নেবে নাকি জোট গঠন করবে—এ বিষয়ে তারেক রহমান বলেন, “আমরা প্রায় ৬৪টি রাজনৈতিক দলের সঙ্গে রাজপথে আন্দোলন করেছি। আমরা চাই সবাইকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে।” তিনি জানান, ৩১ দফা কর্মসূচি তৈরি করতে দলের সঙ্গে পরামর্শ করে মতামত নিয়ে তা তৈরি করা হয়েছে ।

এছাড়া, তারেক রহমান বলেন, “নির্বাচন এককভাবে নাকি দলগতভাবে হবে—এ বিষয়ে সিদ্ধান্ত দল নেবে। তবে আমাদের লক্ষ্য রাষ্ট্র পুনর্গঠন, যা আমরা সবার মতামত নিয়ে করতে চাই।”

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728