1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

নরসিংদীতে ৫ বার ভূমিকম্প ১৩ দিনের ব্যবধানে, আতঙ্কিত মানুষ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 04-12-2025 ইং
  • 9716 বার পঠিত
ad728

 নরসিংদীতে  আবার ও ভূমিকম্প। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ৬টায় অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী। ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১ রিখটার। ১৩ দিনের ব্যবধানে নরসিংদীতে ৫ বারের মতো ভূমিকম্প হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে কয়েকগুন। তবে বড় ধরনের কোনো ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।গত মাসের ২১ তারিখে হওয়া ভূমিকম্পে নরসিংদীতে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। ক্ষতিগ্রস্ত হয় শতাধিক সরকারি-বেসরকারি স্থাপনা।স্থানীয় বাসিন্দারা জানান, সকালে আমরা সবাই ঘুমের মধ্যে ছিলাম। হঠাৎ ঘরের খাট আসবাবপত্রসহ ঘর কাঁপছিল।পরপর কয়েকবার কেঁপে ওঠার পর বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে। আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসি। তিনি আরও বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী। এরই মধ্যে পরপর কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে তাই আমাদের মধ্যে আতঙ্কের পরিমাণটা কয়েকগুণ বেড়ে গেছে। অপর বাসিন্দা শুভ্রজিত বলেন, যেভাবে নরসিংদীতে পরপর ভূমিকম্প হচ্ছে, তাতে আমরা ট্রমাটাইজ হয়ে যাচ্ছি। অনেকটাই হতভম্বের মতো। কি করব বুঝতে পারছি না। স্বপন মিয়া নামে এক বাসিন্দা জানায়, ভূমিকম্পের সময় ঘুমের মধ্যে ছিলাম। তাই তখন ততটা বুঝতে পারিনি। এখন ভয় হচ্ছে । বারবার ভূমিকম্পের পর কী অবস্থা হবে নরসিংদীসহ আমাদের দেশের। এ বিষয়ে কথা বলতে নার্স দিয়া আবহাওয়া অফিসে যোগাযোগের শ্রেষ্টা করা হলে তাদেরকে ফোনে পাওয়া যায়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728