1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে বেগম মেহেরুন্নেসা হককে মনোনয়নের দাবি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 20-02-2026 ইং
  • 2396 বার পঠিত
ad728

বৃহত্তর মিরপুর–পল্লবীর সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর হাইকমান্ডের নিকট জোর দাবি জানানো হচ্ছে যে, আসন্ন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর চারবারের নির্বাচিত কাউন্সিলর বেগম মেহেরুন্নেসা হককে মনোনয়ন প্রদান করা হোক।


বেগম মেহেরুন্নেসা হক দীর্ঘ দুই দশক ধরে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে পল্লবী–মিরপুর অঞ্চলে নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। চারবারের নির্বাচিত কাউন্সিলর হিসেবে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং জনসম্পৃক্ত রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

দলীয় আন্দোলন-সংগ্রাম ও প্রতিটি সংকটময় সময়ে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক প্রতিকূলতা, হামলা-মামলা ও নানা চাপ সত্ত্বেও তিনি আদর্শে অটল থেকে দল ও জনগণের পাশে অবস্থান নিয়েছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতা জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য তাঁকে একজন যোগ্য ও সময়োপযোগী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


বৃহত্তর মিরপুর–পল্লবীর জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সংরক্ষিত নারী আসনে বেগম মেহেরুন্নেসা হকের মনোনয়ন এলাকাবাসীর প্রত্যাশার যথার্থ প্রতিফলন হবে এবং জাতীয় সংসদে কার্যকর ও শক্তিশালী নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728