1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

কোহলির আরও একটি রেকর্ড

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-03-2026 ইং
  • 299 বার পঠিত
ad728

ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির আরও একটি রেকর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে নেমে আরও একটি রেকর্ড গড়েছেন কোহলি।


গত বছরের জুনে আইপিএল ফাইনালের পর গতকাল প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নেমেই রেকর্ড গড়েন কোহলি। ১০ মাস বিরতির পর খেলা কোহলির জন্য ম্যাচটি ছিল রেকর্ডের। আইপিএলে তিনি প্রথম ক্রিকেটার, যিনি ২০০৮ থেকে শুরু করে এখনও পর্যন্ত হওয়া ১৯টি আসরেই খেললেন। আর খেলার রেকর্ডের এই ম্যাচেই ব্যাট হাতে আরেকটি রেকর্ড গড়েছেন কোহলি।


ফিফটির পথে রানতাড়ায় ৪০০০ রানের মাইলফলকও ছুঁয়েছেন। আইপিএলে রানতাড়ায় চার হাজারের মাইলফলকে তিনিই প্রথম। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে তার মোট রান ৮৭৩০, এটিই সর্বোচ্চ।


এদিন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএলের চলতি আসরের প্রথম ম্যাচে ৩৮ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট। তার ৬৪তম ফিফটিতে হায়দরাবাদের বিপক্ষে ২০২ রানের বিশাল টার্গেট তাড়া করে ২৬ বল হাতে রেখেই জয় পায়  রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।


ম্যাচ শেষে এক প্রশ্নের জবাবে কোহলি বলেন, ‘দেখুন, গত ১৫ বছরে আমাদের যে ধরনের সূচি ছিল এবং আমি যতটুকু ক্রিকেট খেলেছি, তাতে আমার জন্য প্রস্তুতির অভাব হওয়ার চেয়ে বরং ক্লান্ত হয়ে পড়ার ঝুঁকি সব সময় বেশি ছিল। তাই এই বিরতিগুলো আমাকে দারুণ সাহায্য করেছে। এমন বিরতি আমাকে সতেজ ও রোমাঞ্চিত রাখে। যখনই আমি খেলায় ফিরি, সেটা ১২০ শতাংশ শক্তি নিয়েই ফিরি। আমার প্রস্তুতির ঘাটতি নেই।’


কোহলি প্রসঙ্গে বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার বলেন, ‘বিরাট কোহলি আমাদের ১ নম্বর রানতাড়ার মাস্টার। তিনি যেভাবে খেলেন, যে শটগুলো বেছে নেন এবং যেভাবে পরিস্থিতি বুঝতে পারেন, তা আমি সব সময় ডাগআউট থেকে উপভোগ করি। আমার মনে হয়, তিনি নিজের সেরা ছন্দে আছেন। নেটে আমি যা দেখেছি, পারফর্ম করার এবং দাপট দেখানোর সেই একই শক্তি ও আগ্রহ এখনো ওনার মধ্যে আছে।’

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728