1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বিমানবন্দরের কার্গো সেকশনে আগুনে বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির আশঙ্কা: আইএইএবি সভাপতি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 18-10-2025 ইং
  • 14612 বার পঠিত
ad728

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা ভয়াবহ আগুনে বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি) সভাপতি কবির আহমেদ।

শনিবার এক গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন,
কার্গো শেডে বিভিন্ন আন্তর্জাতিক রপ্তানিমুখী পণ্য সংরক্ষিত ছিল। আগুনে এসব পুড়ে যাওয়ার ফলে সরাসরি আর্থিক ক্ষতির পরিমাণই বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

তিনি আরও বলেন,
বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য, বিশেষ করে রপ্তানি আমদানি কার্যক্রমে এই অগ্নিকাণ্ডের প্রভাব ভয়াবহ হতে পারে। আন্তর্জাতিক ক্রেতাদের কাছে আমাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কাও রয়েছে।

আইএইএবি সভাপতির মতে, এক্সপ্রেস কুরিয়ার, -কমার্স আন্তর্জাতিক বাণিজ্য নির্ভরশীল বহু প্রতিষ্ঠান এই কার্গো সেকশনের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার প্যাকেজ প্রক্রিয়াজাত করে থাকে। ধরনের অবকাঠামোতে এত বড় অগ্নিকাণ্ড ব্যবসায়িক পরিবেশে নেতিবাচক বার্তা দিতে পারে।

তিনি দ্রুত একটি স্বচ্ছ, নিরপেক্ষ আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত দাবি করেন এবং কার্গো শেডের নিরাপত্তা, দমকল ব্যবস্থাপনা ঝুঁকি ব্যবস্থাপনার আধুনিকায়নের তাগিদ দেন।

শনিবার দুপুরে বিমানবন্দরের কার্গো শেডে আগুন লাগে, যা প্রায় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। উদ্ধারকাজে সেনা, নৌ বিমানবাহিনীর সদস্যরাও সহায়তা করেন। এখন পর্যন্ত আগুনের কারণ নিশ্চিত হওয়া না গেলেও তদন্ত চলছে।

সরকার জানিয়েছে, ঘটনার পেছনে কোনো ধরনের নাশকতা থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন আন্তর্জাতিক বাণিজ্য মহল ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব চেয়ে দ্রুত তদন্ত পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728